ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রেসিডেন্ট পার্কে প্রবেশের দায়ে বিদিশার বিরুদ্ধে মামলা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 1:52 PM
সর্বশেষ আপডেট: Sunday, 17 November, 2019, 10:13 PM

প্রেসিডেন্ট পার্কে প্রবেশের দায়ে বিদিশার বিরুদ্ধে মামলা!

প্রেসিডেন্ট পার্কে প্রবেশের দায়ে বিদিশার বিরুদ্ধে মামলা!

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কে অনধিকার প্রবেশের কারণে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে ফৌজদারী মামলা করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জাপার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। মামলার বিষয়টি নিয়ে ইতিমধ্যে জাতীয় পার্টির এক প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য আইনজীবির সাথে কথা বলেছেন। তবে কবে নাগাদ এ মামলা করা হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত বৃহস্পতিবার বিদিশা সিদ্দিক বারিধারার প্রেসিডেন্ট পার্কে তাঁর প্রতিবন্ধী ছেলে এরিককে নির্যাতন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে ছুটে যান। যদিও সেসময় প্রেসিডেন্ট পার্কে প্রবেশের সময় বাড়ির কেয়ারটেকারেরা তাঁকে বাঁধা দেয়। সব বাঁধাকে উপেক্ষা করে এরিকের কাছে পৌছাঁন। যদিও এরিক তার চাচা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিষয়ে কিছু অভিযোগ মিডিয়ার সামনে প্রকাশ করেন। গতকাল শনিবার জিএম কাদের তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি দাবী করেন এরিকের প্রকৃত অভিভাবক তিনি। এরশাদ মারা যাবার আগে এরিকের দায়িত্ব তাঁকে দিয়ে গেছেন এবং ট্রাষ্টের মাধ্যমে এরিকের সবকিছু দেখভালের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে। এসব বিবেচনায় জিএম কাদের বলেন, এরিককে নিয়ে নোংরা ষড়যন্ত্র করা হলে তারও সমুচিত জবাব দেয়া হবে।

এদিকে, বিদিশা এ প্রসঙ্গে হুঁশিয়ারী দিয়ে বলেছেন, এরিক ইস্যুতে যদি জিএম কাদের বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাঁরও মুখোশ তিনি সবার সামনে খুলে দিবেন। এরিক ইস্যু নিয়ে গত ৩দিন জাপার রাজনীতিতে উত্তাল অবস্থা বিরাজ করছে। যদিও এবিষয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ পুরো চুপচাপ রয়েছেন।

এদিকে, এরশাদের পারিবারিক এক সদস্য জানান, এরিককে নিয়ে বিদিশা নাটক বানাচ্ছেন। উনি( বিদিশা) প্রেসিডেন্ট পার্কে কোনভাবেই প্রবেশ করতে পারেননা। অনধিকার প্রবেশের কারণে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার চিন্তা করছি আমরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status