ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কেক কেটে কুকুরের জন্মদিন পালন এমপির!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 3:46 PM

কেক কেটে কুকুরের জন্মদিন পালন এমপির!

কেক কেটে কুকুরের জন্মদিন পালন এমপির!

প্রায় সময়ই দেখা যায় নানা রকম প্রাণির সঙ্গে তারকাদের সখ্যতা। কেউ বাড়িতে কুকুর পোষেন, কেউ বিড়াল-খরগোশ বা পাখি। অনেক তারকাকে ফটোশুটেও অংশ নিতে দেখা যায় নিজের প্রিয় পোষ্যের সঙ্গে।

অনেক তারকার কাছে সবচেয়ে ভালো সঙ্গী হিসেবও বিবেচিত হয় তাদের পোষ্য প্রাণিরা। তাদের যত্ন করেন পরিবারের সদস্যদের মতো। কলকাতার চিত্রনায়িকা মিমি চক্রবর্তীও তাদের তালিকায়।

তৃণমূল কংগ্রেসের সাংসদ এই অভিনেত্রীর দুই পোষ্য ম্যাক্স ও চিকু। দুজনকেই নিজের ছেলের মতো করেই ভালোবাসেন অভিনেত্রী। সম্প্রতি, মিমির পোষ্য চিকু ৭ বছরে পা দিয়েছে। আর তাই কেক কেটে তার জন্মদিন সেলিব্রেট করেছেন সাংসদ অভিনেত্রী। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি।

ভিডিওতে দেখা যাচ্ছে মিমি যখন সোফায় বসে নিজের হাতে চিকুর জন্য কেক কাটছেন, অপরদিকে চুপচাপ দাঁড়িয়ে দেখছে ম্যাক্স। একবার মিমি তাকেও জিজ্ঞাসা করে বসেন, তোমার কত বয়স হয়েছে?

নিজের হাতে কেক কেটে চিকুকে খাইয়ে দিতেও দেখা যায় মিমিকে। চিকুর জন্য টেবিলে কেকের পাশে বেলুন দিয়ে সাজিয়েও ছিলেন মিমি। চিকুর জন্য কিনেছেন ছোট্ট একটা টুপিও। যা নিজের হাতে চিকুকে পরিয়ে দিতেও দেখা যায় অভিনেত্রীকে।

কেক কাটা শেষে শুধু মিমিই নন, চিকুকে কেক খাইয়ে দেন মিমির দিদা। চিকুকে গাল টিপে আদর করতে দেখা যায় মিমি ও তার বাড়ির অন্যান্য সদস্যদেরও।

এই প্রথম নয়, প্রায়ই পোষ্যদের সঙ্গে নিজের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। দীপাবলি উপলক্ষে চিকু ও ম্যাক্সের জন্য জামাও কিনেছিলেন মিমি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status