ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মধু আনতে গিয়ে ঘুমন্ত নারী সহকর্মীর গায়ে হাত, সেলফি; অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 4:03 PM

মধু আনতে গিয়ে ঘুমন্ত নারী সহকর্মীর গায়ে হাত, সেলফি; অতঃপরins class=

মধু আনতে গিয়ে ঘুমন্ত নারী সহকর্মীর গায়ে হাত, সেলফি; অতঃপর

চলতি বছরের মার্চে সিঙ্গাপুরে নিজ রুমে ঘুমাচ্ছিলেন চীনের এক নারী। মাত্রাতিরিক্ত পরিমাণে গরম থাকায় তিনি কাপড়-চোপড় খুলেই ঘুমান। কিন্তু হঠাৎ করেই ঘুম ভেঙে যায় তার। আর তাতেই হতভম্ব তিনি। ঘুম থেকে জেগে দেখেন তার এক পুরুষ সহকর্মী ভিডিও ধারণে ব্যস্ত!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তারা দুই জনেই একটি কফি হাউজে রান্না সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে দু’জন ঘুমাতে নিজ নিজ রুমে। ঘুমিয়েও পড়েন। কিন্তু হঠাৎ করেই ভিয়েতনামি এক নাগরিক ঢুকে পড়েন তার নারী সহকর্মীর রুমে। ঢুকেই স্মার্টফোন দিয়ে সেলফি স্টাইলে ভিডিও ধারণ করা শুরু করনে। এরপর ওই নারীর গায়েও হাত দেন। এতে ঘুম ভেঙে যায় ওই নারীর। জেগে তিনি দেখতে পান ওই পুরুষ সহকর্মীটির হতভম্ব করার মতো কাণ্ড।

পরে তিনি ওই পুরুষ সহকর্মীটির কাছে জানাতে চান কেন, কিভাবে তার রুমে ঢুকলেন। তিনি জানান, মধু নিতে তার রুমে প্রবেশ করেন! সেই সঙ্গে তার কাছে ক্ষমাও চান ৪৫ বছর বয়সী ওই ভিয়েতনামি নাগরিক। এরপর ওই নারী সিঙ্গাপুরের একটি আদালতে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। পরে গতকাল শুক্রবার দেশটির আদালত ওই মামলার রায় দেন। রায়ে অভিযুক্তকে এক বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে তাকে তিনটি বেত্রাঘাত করার কথাও বলা হয়।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর আর. অরবিন্দ্রেন জেলা জজ ওং চিন রুকে জানান, ভুক্তভোগীর ঘরে ঢুকে অভিযুক্ত ওই নারীকে নগ্ন অবস্থায় ঘুমাতে দেখে উত্তেজিত ও কৌতূহলী হয়ে ওঠেন। পরে ওই ব্যক্তি তার গোপন অঙ্গের ভিডিও ধারণ করেন।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর অভিযুক্তের ১৬ মাসের কারাদণ্ড চান। কিন্তু দেশটির আদালতের বিচারক তাকে এক বছর তিন মাসের কারাদণ্ড দেন। তিনটি বেত্রাঘাত করার কথা বলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status