ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে শিশুর লাশ, কামড়ে খেল শিয়াল-কুকুর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 3:45 PM

গাজীপুরে শিশুর লাশ, কামড়ে খেল শিয়াল-কুকুর!

গাজীপুরে শিশুর লাশ, কামড়ে খেল শিয়াল-কুকুর!

গাজীপুরের মনিপুর এলাকায় বনের ভেতর থেকে এক কন্যাশিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে জয়দেবপুর থানা পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। শিশু মুনিয়া আক্তার (৫) মরিপুর গ্রামের মঞ্জুর হোসেনের কন্যা।


জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, শিশুটি গত ১০ নভেম্বর বিকালে তার বাড়ি থেকে নিখোঁজ হয়। ওই ঘটনার পরিবারের পক্ষ থেকে একইদিন জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পরে শনিবার সকালে স্থানীয়রা মনিপুরের সরকারি গজারি বনের ভেতর একটি শিশুর দেহ থেকে খণ্ডিত মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মাথার অদূরে পড়ে থাকা হাত, পা বিচ্ছন্ন অবস্থায় দেখতে পায়। সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শিশুটিকে জবাই করে হত্যার পর বনের ভেতর ফেলে রেখে গেছে। পরে তা পচে গেলে শেয়াল-কুকুরে কামড়ে দেহ-থেকে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status