ভুয়া ও বিপজ্জনক অ্যাপে ভরে গেছে গুগল প্লে স্টোর। প্রতিষ্ঠানটি এই অ্যাপগুলোর বিরুদ্ধে অনেকদিন ধরেই লড়াই করেছে। কিন্তু এরপরও তারা প্লে স্টোরকে সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা করতে পারেনি।
বর্তমানে ২৫০ কোটিরও বেশি ডিভাইসে চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গুগলের মতে, ব্যবহারকারীর সংখ্যা এত বেশি হওয়ায় সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গুগল প্লে স্টোর। ক্ষতিকর অ্যাপের মধ্যে লুকানো ম্যালওয়্যার বা গোপন কোডের সাহায্যে ব্যবহারকারীর সংবেদনশীল ডেটা হাতিয়ে নেয়ার চেষ্টা করা হয়। আপনার ফোনে এসব অ্যাপ থাকলে তা দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।