ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাকারবার্গ টিকটকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 4:44 PM

জাকারবার্গ টিকটকে!

জাকারবার্গ টিকটকে!

টিকটকে ভিডিও বানানো এবং শেয়ার করা এখনকার জেনারেশনের কাছে নতুন ফ্যাশন। অ্যাপটিতে মজার ভিডিও থেকে শুরু করে মেকআপ টিউটোরিয়াল, রোমান্স, স্টান্ট, রেসিপির ভিডিও পোস্ট করা হয়ে থাকে। জনপ্রিয়তার দিক দিয়ে ইনস্টাগ্রামকেও পেছনে ফেলে দিয়েছে টিকটক। এটার চেয়েও অবাক করা বিষয় হচ্ছে, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও গোপনে টিকটকে ব্যবহার করেন!

জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট যে নামে, সে নামেই টিকটকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে এটিকে এখনো ভেরিফায়েড করা হয়নি। মার্কিন গণমাধ্যম বাজফিডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অ্যাকাউন্টটির সঙ্গে জাকারবার্গের ভেরিফায়েড ইনস্টাগ্রাম যুক্ত। এখনো কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তবে ৬৩ জনকে জাকারবার্গ ফলো করেছেন। টিকটকে জাকারবার্গের ফলোয়ার সংখ্যাও পাঁচ হাজারের কাছাকাছি।

এদিকে খুব কম সময়ে সবচেয়ে বড় স্টার্টআপ হিসেবে স্থান করে নেয়া চীনের টিকটক অফিস নিয়েছে ফেসবুক ক্যাম্পাসের কাছেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের সিলিকন ভ্যালির অফিসে কার্যক্রম চালু করার পর তারা ফেসবুকের কর্মী ভাগিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। বেতন বেশি পেয়ে ফেসবুকের অভিজ্ঞ কর্মীরাও চীনা প্রতিষ্ঠানটির এই অফার মিস করছেন না।

এক সময়ের মিউজিক্যালি অ্যাপ এখন টিকটক হিসেবে পরিচিত। চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্স অ্যাপটিকে কিনে নেয়ার পর থেকে সেটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্ন কথা, গান, সংলাপসহ মজার বিষয়গুলো নিয়ে ছোট আকারে ভিডিও তৈরি করতে পারেন এর ব্যবহারকারীরা। ২০১৭ সালে শুরু হওয়া স্টার্টআপটি ইতোমধ্যে বিশ্বজুড়ে খুবই পরিচিত। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে তিন ডজনের বেশি ফেসবুকের সাবেক কর্মী কাজ করছেন বলে জানাচ্ছে সিএনবিসি।

এরইমধ্যে অবশ্য টিকটকের বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান দাড়িয়ে গেছে। ফেসবুকেও গত বছর ল্যাসো নামে একটি অ্যাপ এনেছে টিকটককে টক্কর দিতে। কিন্তু প্লে ও অ্যাপ স্টোর মিলিয়ে যেখানে টিকটকের ডাউনলোড ছয় কোটি ছাড়িয়েছে, সেখানে মাত্র ৪৩ লাখ ডাউনলোড হয়েছে ফেসবুকের ল্যাসো। মার্কিন প্রতিষ্ঠানটির সাবেক দু’জন কর্মী যারা বর্তমানে টিকটকে কাজ করছেন তারা জানিয়েছেন, টিকটক এখন অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। তাদের প্রবৃদ্ধির ধারাও খুবই আশাব্যঞ্জক। ফলে সেখানে কাজের সুযোগ পাওয়াও একটা বড় বিষয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status