ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিথিলার নতুন ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 4:16 PM

মিথিলার নতুন ভিডিও ভাইরাল

মিথিলার নতুন ভিডিও ভাইরাল

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। নাটক এবং বিজ্ঞাপনে ব্যাপক প্রশংসিত কুড়িয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রীকে নতুন একটি বিজ্ঞাপনে দেখা গেছে।

গেল ১১ নভেম্বর বিজ্ঞাপন প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে সেটি আপলোড করেছে। বিজ্ঞাপনের শুরুতেই মিথিলা বলেন, একটা নোংরা কথা শুনবেন? এরপর গুরুত্বপূর্ণ তথ্য দেন এই অভিনেত্রী।

এরপর তিনি বলেন, নোংরা টয়লেটের কারণে আমাদের প্রায় দুই কোটি বাচ্চা (শিশু) মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। কীরকম রোগ জানেন? টাইফয়েট, কলেরা, জণ্ডিস। তাই আজই যোগ দিন ‘নো মোর নোংরা টয়লেট’ অভিযানে। টয়লেটের পরিচ্ছন্নতা নিয়ে কথা বলুন, আওয়াজ তুলুন।

মিথিলা এভাবেই বিজ্ঞাপনে দর্শককে সচেতন করেছেন। মূলত এটি একটি টয়লেট ক্লিনারের বিজ্ঞাপন। আগামী ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ‘নো মোর নোংরা টয়লেট’ স্লোগান নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের আয়োজন করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজ মিরপুরে সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত অনুষ্ঠানের আয়েজন করা হবে। আয়োজক প্রতিষ্ঠান ‘ডমেক্স’-এর ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বরেকর্ডে ব্যবহৃত সকল পণ্য দিয়ে আগামী ১ বছর দেশের শত শত স্কুলের টয়লেটের পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে বলেও জানা যায়। এই রেকর্ডের অংশ হতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে।

মিথিলার সচেতনামূলক টয়লেট ক্লিনারের বিজ্ঞাপনটি:-


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status