|
শিক্ষা অফিসে ভয়াবহ আগুন!
নতুন সময় প্রতিনিধি
|
![]() শিক্ষা অফিসে ভয়াবহ আগুন! শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সকাল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বেগম শামীম আরা নিপা বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন। উপজেলার পৌর শহরের রৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো আজকেও উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে নামাজ আদায়ের যাওয়ার সময় শিক্ষা অফিসের ২য় তলায় আগুনের কালো ধোয়া দেখতে পায়। পরে শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে কালিহাতী ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়তন্ত্রণ করে। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অফিসের ২য় তলায় মাঝখানের রুমে আগুন লেগেছে। সব মিলে ৬/৭ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশসহ আবাপত্র পুড়ে গেছে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, সকাল ৬ টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টারপর আগুন নিয়ন্ত্রণ করি। অনেক চেষ্টা করে প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
