ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ্বিগুণ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 4:59 PM

দ্বিগুণ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক

দ্বিগুণ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক

১৩ দফা দাবির প্রেক্ষিতে ক্রিকেটারদের ধর্মঘটের পর বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক। জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেট সবখানেই বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক। বোর্ড সূত্র জানা গেছে,আগে খেলোয়াড়দের আর্থিক দাবি-দাওয়াগুলো মেটানোর চেষ্টা করা হচ্ছে। প্রায় সব ম্যাচেই (ঘরোয়া-আন্তর্জাতিক) বাড়ছে খেলোয়াড়দের টাকা। জাতীয় লিগের পারিশ্রমিক এবং অন্যান্য ভাতা বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণ। 

এছাড়া উল্লেখযোগ্য হারে বাড়ছে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফির পরিমাণ। ৩৫ হাজার থেকে বেড়ে ক্রিকেটারদের দাবি অনুযায়ী ১ লাখ করা হবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি। এদিকে বাড়ানো হবে সুযোগ-সুবিধাও এরই মধ্যে অনুশীলনের ইনডোরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসাতে প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগও শুরু হয়ে গেছে।

এর আগে প্রথমে ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন বাংলাদেশ ক্রিকেটাররা। পরে তাতে আরও দুটি যোগ হয়। মোট ১৩ দফা দাবিতে ধর্মঘট করেন তারা। দাবিগুলোর অন্যতম ছিল প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতাদি বাড়ানো। তাদের ম্যাচ ফি বাড়িয়ে ১ লাখ টাকা করা। বর্তমানে ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ৩৫ হাজার টাকা।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে অন্য দাবিগুলো বাস্তবায়নেও কাজ শুরু করেছে তারা। খেলোয়াড়রাও ফিরছেন খেলায়। ভারত সফর সামনে রেখে শুক্রবার থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব-তামিমরা। শনিবার থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status