ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদরাসা যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 6:50 PM

মাদরাসা যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

মাদরাসা যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসায় যাওয়ার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মুখ চেপে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে মাসুদ গোলদার (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ ওই গ্রামের জাকির গোলদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি মাদরাসায় চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার পথে মাসুদ ওই ছাত্রীর মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যায়। চেয়ারম্যানের পরামর্শে ছাত্রীর মা রাতে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সকালে চরকাছিয়া গ্রামে অভিযান চালিয়ে মাসুদকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে রায়পুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের পরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status