ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্রিতে সিগারেট নিতে গিয়ে ভুয়া এসআই আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 6:31 PM

ফ্রিতে সিগারেট নিতে গিয়ে ভুয়া এসআই আটক

ফ্রিতে সিগারেট নিতে গিয়ে ভুয়া এসআই আটক

গাইবান্ধার সাঘাটায় ফ্রিতে সিগারেট নিতে গিয়ে সাগর মিয়া (২৯) নামের এক ভুয়া এসআই আটক হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোনারপাড়া বাজারের রিপন পান স্টোরের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

আটক সাগর হোসেন উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বারোকোনা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া বোনারপাড়া বাজারের রিপন কুমারের পানের দোকান থেকে এক প্যাকেট সিগারেট নেন এবং ৫০০ টাকা ধার চান। এ সময় তিনি নিজেকে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সদ্য যোগদানকারী এসআই হিসেবে পরিচয় দেন। বিষয়টি দোকানদার রিপনের সন্দেহ হলে তিনি বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দিলিপ কুমারকে জানান। পরে এএসআই দিলিপ কুমার ঘটনাস্থলে এসে এসআই পরিচয়কারী সাগরকে আটক করেন। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক পরা ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।

এ বিষয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত হোসেন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status