ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ, রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 September, 2019, 10:42 AM

চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ, রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ, রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল জানান, রোববার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন ওই নারী। এ অভিযোগের প্রেক্ষিতে রিহ্যাবের দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status