ক্যাসিনোবিরোধী অভিযানে সরকারের প্রশংসায় আবুধাবি যুবলীগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 September, 2019, 9:31 AM
ক্যাসিনোবিরোধী অভিযানে সরকারের প্রশংসায় আবুধাবি যুবলীগ
আবুধাবি আওয়ামী লীগ ও আবুধাবি আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রোববার আবুধাবির সুপার জনতা রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা হয়।
এ সময় আবুধাবি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস কে আলাউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্যে দেন আবুধাবি যুবলীগের সভাপতি মুহাম্মদ বশির ভূঁইয়া, দেলোয়ার হোসেন, মুহাম্মদ মনছুর, নিজাম উদ্দীন মানিক, মুহাম্মদ বাবুল, ইউনুচ চৌধুরী ইমু, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন, আবদুর রহমান, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ ফিরোজ, সাদেক হোসেন স্বপন, মুহাম্মদ ফারুক, মৌলানা ফয়সালসহ আরও অনেকে।
ক্যাসিনো, টেন্ডারবাজি ও দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে সভায় সরকারের প্রশংসায় করেন আবুধাবি আওয়ামী লীগ ও আবুধাবি যুবলীগের নেতৃবৃন্দরা।
এ ছাড়া তারা প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি, সন্ত্রাসীদের চাঁদা দেয়াসহ প্রশাসনিক জটিলতার বিরুদ্ধেও অভিযান চালানোর আহ্বান জানান। পরিশেষে তারা প্রধানমন্ত্রীর হাতকে মজবুত করতে প্রবাসী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেন।