ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বজ্রপাতে মাঠেই ঢলে পড়লেন দুই ফুটবলার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 10:50 AM

বজ্রপাতে মাঠেই ঢলে পড়লেন দুই ফুটবলার

বজ্রপাতে মাঠেই ঢলে পড়লেন দুই ফুটবলার

প্রতি বছর গড়ে যুক্তরাষ্ট্রে বজ্রপাতের শিকার হওয়া মানুষের সংখ্যা প্রায় শূন্যের কোটায়। একই অবস্থা যুক্তরাজ্যেও। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ জ্যামাইকায় যেন বজ্রপাতের শিকার মানুষের সংখ্যা ততটা কম নয়। যার প্রভাব পড়েছে খেলার মাঠেও।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ক্যারিবীয় দ্বীপপুঞ্জের জ্যামাইকায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে বজ্রপাতের আঘাতে মাঠের মধ্যেই ঢলে পড়েন দুই ফুটবলার, আহত হন আরও চার ফুটবলার। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জ্যামাইকার কিংস্টনে ইস্ট ফিল্ড স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্ট ডিজিসেল ম্যানিং কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল উলমার বয়েজ স্কুল এবং জ্যামাইকা কলেজ। ভালোভাবেই শেষের পথে এগিয়ে যাচ্ছিল খেলা। ম্যাচের বাকি তখন আর মাত্র কয়েক মিনিট। তখন ২-১ গোলে এগিয়ে ছিল উলমার বয়েজ।

তখনই হুট করে দুইবার বজ্রপাতের ঝলকানি দেখা যায় মাঠে। যাতে নিজেদের মুখ চেপে ধরে মাঠের মধ্যেই ঢলে পড়েন জ্যামাইকা কলেজের দুই রক্ষণভাগের ফুটবলার টেরেন্স ফ্রান্সিস এবং নিক্যাক মারে। এছাড়া গুরুতর আহত হন উলমার বয়েজের ডোয়াইন অ্যালেনসহ ৪ ফুটবলার।

প্রথমে বজ্রপাতের ব্যাপারে বুঝতেই পারেননি মাঠে থাকা খেলোয়াড়সহ বাকিরা। তবে ফ্রান্সিস ও মারেকে মাঠের মাঝে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেন রেফারি কার্ল টাইরেল। এমতাবস্থায় বাকি সময় শেষ না করেই ম্যাচ স্থগিত করা হয়।

তবে ভালো খবর হলো সরাসরি বজ্রপাতের শিকার হলেও, গুরুতর কিছু হয়নি ফ্রান্সিস ও মারের। এছাড়া অ্যালেনও এখন আশঙ্কামুক্ত। মাঠ থেকেই সরাসরি হাসপাতালে নেয়া হয়েছিল ফ্রান্সিস ও অ্যালেনকে। পরে বুকে ব্যথার কথা বললে ইসিজির জন্য জ্যামাইকার ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয় মারেকে।

এদিকে এ ঘটনার পর একই আশঙ্কায় আবহাওয়ার অবনতি দেখার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়া হয় ইন্টার সেকেন্ডারি স্কুল টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status