|
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভিন্ন সময়ে ত্রিশাল, নান্দাইল ও গফরগাঁওয়ে এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে থানার ওসি এসব ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ত্রিশালের তির্খী কালীবাজার এলাকায় বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জসিম উদ্দিন (৩৮) নিহত হন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা নারী মারা যান। এ ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, রবিবার রাতে নান্দাইলের আতকাপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা পথচারী নারী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের খবরে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ছাড়া দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামের এক যুবক নিহত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিআরইউর আয়োজনে এবং মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণ
স্বর্গের পাথর ও সোনার খনি: নিয়ন্ত্রণ কখনো সেনাবাহিনীর কখনো সশস্ত্র গোষ্ঠীর, নেপথ্যে কী?
১২ হাজার টন কমলার খোসা ফেলা হয়েছিল জঙ্গলে, ১৬ বছর পর সেখানে কী হলো?
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, আর কী যুক্ত হলো, কী বাদ গেল?
