ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
নখ কাটতে অজ্ঞান হওয়ার ‘নাটক’ করল কুকুরটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 September, 2019, 11:53 AM

নখ কাটতে অজ্ঞান হওয়ার ‘নাটক’ করল কুকুরটি

নখ কাটতে অজ্ঞান হওয়ার ‘নাটক’ করল কুকুরটি

পোষা প্রাণী কুকুর, বিড়াল ও খরগোশের নখ কাটার সময় কত যে ঝক্কি ঝামেলা পোহাতে হয়, তা যাদের বাড়িতে পোষা প্রাণীগুলো আছে তারাই কেবল ভাল করে বলতে পারবেন।

নখ কাটার সময় সারা বাড়িময় ছুটে বেড়ানো, খাটের নিচে লুকিয়ে পড়া বা চিত্কার করার মতো এমন আরও কত কী না করতে থাকা ওসব পোষা প্রাণীরা। এমনি এক ঘটনা ঘটালো এক পোষা প্রাণী এ কুকুরটি।নখ কাটার সময় রীতিমত অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার অভিনয় করল সে! বিশ্বাস না হওয়ার কথা কিন্তু তাই করল কুকুরটি। এমনই একটি ভিডিও এবং ছবি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গেছে, একটি পিটবুল প্রজাতির কুকুরের নখ কাটার জন্য তার থাবাটা নিজের হাতে তুলে নিচ্ছেন একনারী। ওই নারীর অন্য হাতে ধরা রয়েছে একটি নেল কাটার। নেল কাটার পিটবুলের থাবার দিকে এগিয়ে নিয়ে যেতেই একেবারে ’ফিল্মি’ কায়দায় অজ্ঞান হয়ে কাত হয়ে মেঝেতে পড়ে যাওয়ার অভিনয় করল সে। চার পা শূন্যে তুলে উল্টে পড়ে থাকল পিটবুল কুকুরটি। আবার বাধ্য হয়ে উঠে দাঁড়াতে হলো পিটবুলটিকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status