ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পদত্যাগ করলেন ব্রিটিশ পার্লামেন্ট স্পিকার জন বার্কো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 September, 2019, 11:50 AM

পদত্যাগ করলেন ব্রিটিশ পার্লামেন্ট স্পিকার জন বার্কো

পদত্যাগ করলেন ব্রিটিশ পার্লামেন্ট স্পিকার জন বার্কো

ব্রিটিশ পার্লামেন্টের নিন্মকক্ষের হাউস অব কমন্স-এর স্পিকার এবং সংসদ সদস্যের পদ থেকে জন বার্কো পদত্যাগ করেছেন।    

পদত্যাগের ঘোষণা দিয়ে জন বার্কো বলেন,৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকর কিংবা আগাম নির্বাচন যাই হোক না কেনো স্পিকার এবং সাংসদের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। তিনি আরো বলেন  আগাম নীর্বাচন না হলে ৩১ অক্টোবর হবে সবচেয়ে বেশি ঐক্যবিনাশী এবং সবচেয়ে বেশি গণতান্ত্রিক তারিখ।  ২০০৯ সালে প্রয়াত স্পিকার মাইকেল মার্টিনের পরে তিনি মননীত হন । ১০ বছর ধরে স্পিকারের দায়িত্ব পালনকে সর্বোচ্চ সম্মান বলে জানিয়েছেন বার্কো।

এদিকে বার্কো তাঁর পদত্যাগের ঘোষণার পর লেবার পার্টির সদস্যরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান।  তবে বেশিরভাগ টরি এমপি তাদের আসনে বসে ছিলেন।    লেবার পার্টির নেতা জেরেমি করবিন জানান স্পিকার জন বার্কো সব সময় গণতন্ত্রের পক্ষে ছিলেন।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ব্রেক্সিটপন্থীদের কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছেন এই স্পিকার। এছাড়াও হাউস অব কমন্সে হুমকি ও হয়রানির অভিযোগ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা না রাখায় সমালোচিত হয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status