ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
জার্মানিতে একটি ফ্ল্যাটের দামেই বিক্রি হচ্ছে গ্রাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2026, 4:56 PM

জার্মানিতে একটি ফ্ল্যাটের দামেই বিক্রি হচ্ছে গ্রাম

জার্মানিতে একটি ফ্ল্যাটের দামেই বিক্রি হচ্ছে গ্রাম

জার্মানির বড় কোনো শহরে ৩ লাখ ৯০ হাজার ইউরো খরচ করলে যেখানে একটি ফ্ল্যাট কেনাই কঠিন, সেখানে একই দামে থুরিঙ্গিয়া অঙ্গরাজ্যের কামসডর্ফে কেনা যাচ্ছে ১৫টি বাড়ি নিয়ে গড়ে ওঠা একটি ছোট্ট গ্রাম।

প্রায় ২৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে থাকা এই কমপ্লেক্সে রয়েছে ১৫টি একতলা বাড়ি, একটি বড় কমিউনিটি ভবন এবং বিদ্যুৎ-পানির সংযোগ। তবে ভবনগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে।

বর্তমান মালিক ফ্রানৎস এবারিটশ ২০১৪ সালে জায়গাটি কেনেন। তার ইচ্ছা ছিল এখানে প্রকৃতিনির্ভর একটি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র গড়ে তোলার। কিন্তু পরিকল্পনা আইনের জটিলতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। স্থানীয় কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় আবাসিক ব্যবহারের আগের আইনি অনুমোদন আর কার্যকর নেই।

এবারিটশের দাবি, জার্মানিতে আবাসন সংকটের সময়ে এমন পরিত্যক্ত স্থাপনা পুনর্ব্যবহারের সুযোগ আরও সহজ হওয়া উচিত। প্রকল্পটি বাস্তবায়নে তিনি প্রায় ১০ লাখ ইউরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এমনকি মজা করে টেসলার প্রধান ইলন মাস্ককেও বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন।

কম দামের কারণে সম্পত্তিটি আলোচনায় এলেও, এর ভবিষ্যৎ নির্ভর করবে নতুন ক্রেতার পরিকল্পনা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়ার ওপর। সূত্র: ইয়াহু

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status