ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দোহার পৌরসভার ভোট স্থগিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 September, 2019, 8:25 PM

দোহার পৌরসভার ভোট স্থগিত

দোহার পৌরসভার ভোট স্থগিত

ঢাকা জেলার দোহারের পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে এ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর এ পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য ইসিকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এর আগে ৩ সেপ্টেম্বর এ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী এ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

ঢাকার দোহারের এ পৌরসভায় প্রথম ও শেষবারের মতো ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status