|
কালিয়াকৈরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
আ.স.ম লিখন সরকার, কালিয়াকৈর
|
![]() কালিয়াকৈরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে সফিপুরে অবস্থিত ইবনে সিনা ওষুধ কারখানার একটি ৬ তলা ভবনের নিচতলার হারবাল সেকশন বা স্টোরেজ এরিয়া থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে প্রথমে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট এসে যোগ দেয়। ![]() কালিয়াকৈরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন ঢাকার জিরো ফোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন ,ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট অত্যন্ত তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
