ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 18 October, 2026, 11:45 AM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ১৮ অক্টোবর সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেসরিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেসরিলিজে জানানো হয়,কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাতে মমিনুল ইসলাম (২৯), পিতা— শফিকুল ইসলাম, সাং—বাগভান্ডার, সোনাতলী, থানা— ভূরুঙ্গামারী, জেলা—কুড়িগ্রামকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়।

মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতেন তিনি। কখনো মাদক মামলার আসামি, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, "পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারণা থেকে তিনি সবাইকে সতর্ক থাকতে  বলেন।"

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status