ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীকে বিএনপির হারুনের ধন্যবাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 September, 2019, 8:30 PM

প্রধানমন্ত্রীকে বিএনপির হারুনের ধন্যবাদ

প্রধানমন্ত্রীকে বিএনপির হারুনের ধন্যবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার খোঁজ নেয়ায় ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের কৃতজ্ঞতা জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, সম্প্রতি ঢাকা–চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। এটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই অনুষ্ঠানে আমি থাকতে পারিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন, হারুন কোথায়?

এ জন্যই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হারুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status