অনলাইন গেম পাবজি খেলতে বাধা দেয়ায় বাবাকে ঠাণ্ডা মাথায় কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে।
জানা গেছে, নিহত শঙ্করাপ্পা কুম্বর ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। রোববার ছেলে রঘুবীরের সঙ্গে পাবজি খেলা নিয়ে তুমুল ঝগড়া হয় শঙ্করাপ্পার। এরপর বাবার মাথা এবং পা কেটে তাকে খুন করে রঘুবীর। জিজ্ঞাসাবাদে রঘুবীর পুলিশকে জানিয়েছে, ঠাণ্ডা মাথায় পাবজি খেলার জন্য বাবাকে খুন করেছে সে।
সূত্র জানায়, ছেলের পাবজি খেলা বন্ধ করতে বাড়ির ইন্টারনেট কানেকশন কেটে দিয়েছিলেন শঙ্করাপ্পা। লুকিয়ে রেখেছিলেন রঘুবীরের ফোনও। এরপরেই পরিবারের বাকি সবাইকে একটা ঘরে বন্ধ করে দেয় রঘুবীর। তারপর কুপিয়ে খুন করে বাবাকে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা রঘুবীর মানসিকভাবে ভারসাম্যহীন। খুনের দায়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে ।