ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ উধাও দ্বাদশ শ্রেণির ছাত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 September, 2019, 8:02 PM

হঠাৎ উধাও দ্বাদশ শ্রেণির ছাত্রী

হঠাৎ উধাও দ্বাদশ শ্রেণির ছাত্রী

মামাবাড়িতে গিয়ে আলাপ হয়েছিল এক বান্ধবীর সঙ্গে। মাত্র ১৫ দিনের আলাপেই সে তাকে দিয়েছিল একটা দামি মোবাইল। ফলে বন্ধুত্ব হয়ে গিয়েছিল গাঢ়। এরপর বাড়ি ফিরে আসার পরও ঘণ্টার পর ঘণ্টা ওই বান্ধবীর সঙ্গেই ফোনে কথা বলত দ্বাদশ শ্রেণির ছাত্রীটি। বাড়িতে বকাও খেত। শনিবারও তাই হয়েছিল।

বান্ধবীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলায়, মায়ের কাছে বকুনি খেয়েছিল সে। আর তারপর থেকেই নিখোঁজ দ্বাদশ শ্রেণির ছাত্রী। পশ্চিমবঙ্গের রানাঘাটের এক ছাত্রীর নিখোঁজের ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

নিখোঁজ ছাত্রীর বাবার অভিযোগ, ৩ মাস আগে মামাবাড়িতে গিয়ে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল তাদের মেয়ের। ওই তরুণী ছাত্রীকে একটি মোবাইল ফোনও উপহার দেন। কেন মোবাইল সে নিয়েছিল, তার জন্যও বাড়িকে মেয়েকে বকাবকি করেছিলেন তারা। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ওই বান্ধবীর সঙ্গেই দীর্ঘক্ষণ ফোনে কথা বলতে থাকে তাদের মেয়ে।

ছাত্রীর বাবার অভিযোগ, সিরিয়ালে অভিনয় করার ইচ্ছা ছিল তাদের মেয়ের। আর ওই তরুণী এই সুযোগটাকেই কাজে লাগাত। সিরিয়ালে অভিনয় করার সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ওই তরুণী তাদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। রানাঘাট থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status