প্রধানমন্ত্রীর প্রতি বিএনপি’র এমপির কৃতজ্ঞতা প্রকাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:44 PM
প্রধানমন্ত্রীর প্রতি বিএনপি’র এমপির কৃতজ্ঞতা প্রকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদে হারুনুর রশীদ জানান, সম্প্রতি ঢাকা–চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য হারুনুর রশীদকেও আমন্ত্রণ জানানো হয়।
কিন্তু তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারেননি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার খোঁজ নিয়েছিলেন। অনুষ্ঠানে তিনি জিজ্ঞাসা করেছিলেন, ‘হারুন কোথায়?’ তার খোঁজ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হারুন।