ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিশোরীর মূল্য ৫০ হাজার টাকা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:44 PM

কিশোরীর মূল্য ৫০ হাজার টাকা!

কিশোরীর মূল্য ৫০ হাজার টাকা!

শেরপুরের নালিতাবাড়ীতে দশ বছর বয়সী এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দিতে ৫০ হাজার টাকায় দফারফা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী গ্রামে এ ঘটনার পর রাতেই বিষয়টি দফারফা করা হয়।

জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের জনৈক কৃষকের দশ বছর বয়সী কিশোরী কন্যা মায়ের সাথে তার ভগ্নিপতি ‘মাওলানা’র বাড়ি তারানী গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে ওই কিশোরী খালি ঘরে ঘুমন্ত অবস্থায় থাকলে একই এলাকার প্রায় আশি বছর বয়সী বৃদ্ধ সুরুজ আলী ঘরে ঢুকে কিশোরীর স্পর্শকাতর অঙ্গে হাত বুলাতে থাকে। একপর্যায়ে কিশোরী টের পেয়ে ধস্তাধস্তি করে ও চিৎকার দেয়। এতে সুরুজ আলী দৌড়ে পালানোর চেষ্টা করলে বাড়িতে থাকা লোকজন পেছন দিক থেকে তাড়া করে ও পেছন থেকে কয়েকটি আঘাত করে। কিন্তু সুরুজ আলীকে ধরতে সক্ষম হয়নি। পরে বিষয়টি জানাজানি হলে রাতেই এলাকাবাসীর সমন্বয়ে ৫০ হাজার টাকায় দফারফা করে ঘটনা ধামাচাপা দেওয়া হয় এবং কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি খোঁজ নিতে সরেজমিনে গেলে পারিবারিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করা হলেও নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে মর্মে প্রকাশ না করতে অনুরোধ করা হয়।

এসময় তারা বলেন, এ ঘটনা প্রকাশ পেলে মেয়েটির বিয়ে দেওয়া কঠিন হবে। তবে বিষয়টি জানেন না বলে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন জানিয়েছেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status