ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রায়পুরে যুবককে পিটিয়ে হত্যার আসামিরা অধরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:54 PM

রায়পুরে যুবককে পিটিয়ে হত্যার আসামিরা অধরা

রায়পুরে যুবককে পিটিয়ে হত্যার আসামিরা অধরা

লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদের টাকা তোলা নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার এক মাসেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত সৈয়দ আহম্মদ রায়পুর পৌর শহরের শিবপুরের শামসুল হকের ছেলে। আসামিরা হলেন, আবদুল মালেক, তার ছেলে জাহেদ, খালেক, মো. বাহার।

নিহতের মা রানী বেগম বলেন, আসামিদের পরিবারের লোকজন আমাদের ওপর নজর রেখেছে। বাড়ি থেকে বের হলেই মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি।

তিনি আরো বলেন, বাড়ির সামনে নতুন মসজিদ নির্মাণের টাকা তোলা নিয়ে ৬ আগস্ট রাতে জাহেদ ও খালেক আমার ছেলেকে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

রায়পুর থানার ওসি তোঁতা মিয়া বলেন, মামলার চার আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নেয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status