ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৪ ঘণ্টায় হাসপাতালে ৮২০ ডেঙ্গু রোগী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 7:46 PM

২৪ ঘণ্টায় হাসপাতালে ৮২০ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ৮২০ ডেঙ্গু রোগী

রাজধানীসহ সারাদেশে নতুন করে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য জানান।

গেল ৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৪৫ জন ও ঢাকার বাইরে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭৫ জন নতুন রোগী ভর্তি হন।

পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৪৪ জন এবং বাইরে ৪৩৯ জনসহ নতুন মোট ৭৮৩ জন রোগী ছিল। এ হিসাবে গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ৩৭ জন বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, কয়েকদিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কখনও বাড়ছে আবার কখনো কমছে। কন্ট্রোল রুমের তথ্যানুসারে ৩১ আগস্ট থেকে আজ পর্যন্ত সারাদেশের হাসপাতালে যথাক্রমে ৭৬০ জন, ৯০২, ৮৬৫, ৭৮৩ ও ৮২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status