ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন: তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 7:42 PM

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। পূর্ণাঙ্গ উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশিক্ষণ ইনস্টিটিউটে বন্দর উপদেষ্টা কমিটির সভা এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নতির সঙ্গে শুধু সমগ্র দেশের উন্নয়ন জড়িত, তা নয়। এ বন্দরের উন্নতির সঙ্গে পুরো রিজিয়নের উন্নতি নির্ভর করে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। তাই তিনি টার্মিনাল নির্মাণ করছেন। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মিত হচ্ছে। লালদিয়ায় কাজ শুরু হয়েছে। বন্দরের যা সক্ষমতা তা আরো বাড়ানোর প্রয়োজন। এতে করেই আমদানি-রপ্তানি বাড়ানো সম্ভব হবে।

সভায় সভাপত্বি করেন চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সভাপতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status