ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আত্মহত্যার আগে সোনালীর চিরকুট, আমাকে খারাপ মেয়ে বলো না
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 4:28 PM

আত্মহত্যার আগে সোনালীর চিরকুট, আমাকে খারাপ মেয়ে বলো না

আত্মহত্যার আগে সোনালীর চিরকুট, আমাকে খারাপ মেয়ে বলো না

আমাকে খারাপ মেয়ে বলো না। আমি খারাপ না। আমাকে গালি দিওনা, আমি মরে যাব। আত্মহত্যার আগে প্রেমিক রোকনকে উদ্দেশ করে অনুনয়-বিনয় করে লিখেছিলেন কলেজ পড়ুয়া ছাত্রী জাকিয়া সুলতানা সোনালী।

তারপরও থামেনি প্রেমিক রোকন। অন্য ছেলেদের জড়িয়ে মন্তব্য করে যাচ্ছিলো। একপর্যায়ে ফেসবুক-মেসেঞ্জারে ব্লক করে দেয় সোনালীকে। তারপরই গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে সোনালী।

খবর পেয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা সাজিপাড়া গ্রামে।

নিহত জাকিয়া সুলতানা সোনালী লোকমানপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার প্রেমিক একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রোকন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনালীকে সন্দেহ করতো রোকন। এই নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হতো। গতরাতে এসব বিষয়ে রোকনের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে বাকবিতন্ডা হয় সোনালীর। একপর্যায়ে সোনালীকে চরিত্রহীন বলে অপবাদ দেয় রোকন। জবাবে আত্মহত্যার হুমকি দেয় সোনালী। এ নিয়ে চ্যাট চলাকালীন মেজেঞ্জার ও ফেসবুক আইডিতে সোনালীকে ব্লক করে দেয় রোকন। সকালের সোনালীর লাশ উদ্ধারকালে মোবাইলফোন জব্দ করে পুলিশ। সেখানেই দু’জনের চ্যাট দেখতে পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, ফেসবুক-মেসেঞ্জারে ব্লক করার ক্ষোভেই গলায় ওড়না প্যাঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে সোনালী। লাশ উদ্ধারের পর একই উপজেলার মারিয়া গ্রামে প্রেমিক রোকনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু রোকনকে সেখানে পাওয়া যায়নি। রোকন ওই গ্রামের মোহাম্মদ শিমুলের ছেলে। নিহত সোনালী বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা সাজিপাড়া গ্রামের মোহাম্মদ সুমনের মেয়ে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রেমিক প্রেমিকার মনোমালিন্যের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status