ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মুগদা মেডিকেলেরই ১০ চিকিৎসক, ২০ নার্স ডেঙ্গু আক্রান্ত!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 1:59 PM

মুগদা মেডিকেলেরই ১০ চিকিৎসক, ২০ নার্স ডেঙ্গু আক্রান্ত!

মুগদা মেডিকেলেরই ১০ চিকিৎসক, ২০ নার্স ডেঙ্গু আক্রান্ত!

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গত এক মাসে ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্সসহ মোট ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আজ শনিবার হাসপাতালটির পরিচালক ডা. আমিন আহমেদ খান এই তথ্য জানান।

ডা. আমিন আহমেদ খান বলেন, ‘গত এক মাসে আমার হাসপাতালের ১০ জন ডাক্তার ও ২০ জন নার্স চিকিৎসা নিয়েছেন। এদের ভেতরে দুই চিকিৎসক এবং দুই নার্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

পরিচালক বলেন, ‘এই ৩০ জনের ভেতরে এখনো দুই নার্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁরা এখন মোটামুটি সুস্থ আছেন।’

ডা. আমিন আহমেদ খান বলেন, ‘যে সব চিকিৎসক এবং নার্স ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাঁদের অধিকাংশই এখনো ছুটিতে আছেন। কয়েকজন চিকিৎসক হাসপাতালে কাজ শুরু করেছেন।’

ডা. আমিন আরো বলেন, ‘গত এক মাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এখন আর হাসপাতালের সিটই খালি নেই। ডেঙ্গু নিয়ে আমরা নিজেরাও খুব চিন্তিত। গত জুন মাসে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বুঝেন এক মাসের ব্যবধানে কত গুণ বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status