ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জেলখানার প্রহরী থেকে টাইগার বোলিং কোচ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 8:46 PM

জেলখানার প্রহরী থেকে টাইগার বোলিং কোচ

জেলখানার প্রহরী থেকে টাইগার বোলিং কোচ

জেলখানার প্রহরী থেকে ২০০১ সালে ক্রিকেটে নাম লেখান তিনি। নিজের টেস্ট অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৫ উইকেট নিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দেন এই প্রোটিয়া পেসার। মুস্তাফিজ-রুবেলদের কোচ হওয়ার আগে দায়িত্ব পালন করেছেন আফগান বোলিং কোচ হিসেবে।

পুরো নাম শার্ল কেনথ ল্যাঙ্গেভেল্ট। বিখ্যাত হয়ে আছেন বার্বাডোসে ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য। এছাড়াও ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন প্রোটিয়াদের।

২ বছরের জন্যে বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন বোলিং কোচ দক্ষিন আফ্রিকার এই সাবেক ক্রিকেটার শার্ল ল্যাঙ্গেভেল্ট। মুস্তাফিজ-রুবেলদের দায়িত্ব নেয়ার আগে দায়িত্ব পালন করেছেন সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ টেস্ট, ৭২ ওয়ানডে ও ৯ টি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার চার্ল ল্যাঙ্গারভেল্ট। ২০০১ সালে ওয়ানডে অভিষেক হবার পর ২০০৫ সালে হয় ল্যাঙ্গারভেল্টের টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয়। ছোট্ট টেস্ট ক্যারিয়ার ২০০৬ সালেই শেষ হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২০১০ সাল পর্যন্ত।
৬ টেস্টে ১৬, ৭২ ওয়ানডেতে ১০০ ও ৯ টি-টোয়েন্টিতে ১৭ উইকেট নিয়েছেন চার্ল ল্যাঙ্গারভেল্ট। টেস্টে ১ বার, ওয়ানডেতে ২ বার পেয়েছেন ইনিংসে ৫ উইকেট। ইনিংসে ৪ উইকেট পেয়েছেন ওয়ানডেতে একবার, টি-টোয়েন্টিতে একবার।
২০০৭ সালে চার্ল ল্যাঙ্গারভেল্ট দক্ষিণ আফ্রিকান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ২০১১ সালে ইন্টারন্যাশনাল প্রো২০ ক্রিকেটার অফ দ্যা ইয়ারও হয়েছিলেন চার্ল ল্যাঙ্গারভেল্ট।

আজকে বিসিবির বোর্ড সভায় এই বোলিং কোচের নাম প্রকাশ করেছে নাজমুল হাসান পাপন। এছাড়াও নির্বাচক কমিটিতে কোন পরিবর্তন আনেনি বিসিবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status