ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 7:46 PM

জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে

জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে

ধীরগতির বোলিংয়ের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করা হয়েছে। কলম্বোয় শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৫০ ওভার বল করতে চার ঘণ্টা সাত মিনিট সময় নিয়েছেন তারা। নির্ধারিত সময় শেষে বাংলাদেশ দুই ওভার কম বল করেছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী ঘাটতি হওয়া প্রত্যেক ওভারের জন্য ১০ শতাংশ হারে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেয়া হয়েছে। এছাড়া অধিনায়ক তামিম ইকবালের কাটা হয়েছে এর ডাবল অর্থাৎ ৪০ শতাংশ।

অন-ফিল্ড আম্পায়ার নিতিন মেনন ও রবীন্দ্র ভিলমাসারি এবং থার্ড আম্পায়ার মারাইস এসমারাসের আনিত অভিযোগের প্রেক্ষিতে জরিমানার এই সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status