ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পর মিলল সেই মাদ্রাসাছাত্রের মাথা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 July, 2019, 11:40 AM

লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পর মিলল সেই মাদ্রাসাছাত্রের মাথা

লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পর মিলল সেই মাদ্রাসাছাত্রের মাথা

মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাদ্রাসাছাত্র আবির হোসাইনের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও ডুবুরিদল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার মাত্র ১০০ গজ দূরের একটি পুকুর থেকে আবিরের মাথাটি উদ্ধার করে।

এর আগে বুধবার সকালে মাদ্রাসার নিকটবর্তী ইটভাটার পাশ থেকে ওই ছাত্রের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবির হোসাইন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের দুবাই প্রবাসী আলী হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ যুগান্তরকে জানান, বুধবার রাতেই খুলনা থেকে একটি বিশেষ ডুবুরিদল আসে চুয়াডাঙ্গায়। তাদের সহযোগিতায় জেলা পুলিশের একটি দল ও ফায়ারসার্ভিস কর্মীরা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবিরের মাথাটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। পরে মাদ্রাসার নিকটবর্তী মশিউর রহমানের পুকুরের উত্তর এলাকা থেকে মাথাটি উদ্ধার হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মাস ছয়েক আগে আবির হোসেন (১১) ভর্তি হয়।

ওই মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র সে। মঙ্গলবার এশার নামাজের সময় সে নিখোঁজ হয়।

বুধবার সকালে মাদ্রাসার নিকটবর্তী আমবাগান থেকে মাথাবিহীন আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পরদিন বৃহস্পতিবার উদ্ধার হল আবিরের মাথা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status