ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাছাই
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 July, 2019, 12:57 AM

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাছাই

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাছাই

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের বাছাই অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা জুড়ে মাইকিং এর মাধ্যমে ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হওয়ার অনুরোধ জানান হয়। বুধবার সকালে যাচাই-বাছাই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের যাচাই-বাছাইকে কেন্দ্র করে ভাতা পাওয়ার যোগ্য এমন লোকজনের এখানে সমাগম ঘটে।
 
ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের সনাক্ত করেন ভাতা বাছাই কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, ইউনিয়ন সমাজকর্মী মাহাবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, পৌর কাউন্সির হাচেন আলী, হাসান, আনিছুর রহমান, সংরক্ষিতমহিলা সদস্য রুনা, শাহানারা বেগম সহ পৌর সভার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চলতি বছর ভবানীগঞ্জ পৌর সভায় বয়স্ক ৫২, বিধবা ২৮ এবং প্রতিবন্ধী ২১ জনকে ভাতার আওতায় আনা হবে বলে সমাজসেবা কার্যালয় সূত্রে জানাগেছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status