ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
১৩ বছরের কিশোর শতাধিক বইয়ের লেখক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 8:49 PM

১৩ বছরের কিশোর শতাধিক বইয়ের লেখক!

১৩ বছরের কিশোর শতাধিক বইয়ের লেখক!

গোটা বিশ্বের অনেক সাহিত্যিকের লেখালেখি শুরু কিশোর বয়সেই। কিন্তু ১৩ বছরের এক কিশোর ইতোমধ্যেই শতাধিক বই লিখেছেন এমন কথা শুনলে কৌতুহল তৈরি হয়। মনে প্রশ্ন জাগে, ঘটনা কি সত্যি? প্রশ্ন উঠলেও ভারতের উত্তর প্রদেশের এক কিশোর ধর্ম আর আত্মজীবনীসহ ১৩৫টি বইয়ের লেখক এখন।





ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, কিশোর ওই লেখকের নাম মৃগেন্দ্র রাজ। মাত্র ছয় বছর বয়সেই প্রথম বই লিখে সে। সেই থেকে শুরু। তার বয়স এখন ১৩। একে এক লিখে ফেলেছে ১৩৫টি বাই। যার মাধ্যমে বিশ্বরেকর্ডও করেছেন।

সাহিত্য কিংবা লেখালেখির জগতে একটা বড় বিষয় হলো ছদ্মনাম। আমাদের অনেক পরিচিত সাহিত্যিকের ছদ্মনামে লেখার কথা জানি। সেইসব লেখক-সাহিত্যিকের মতো মৃগেন্দ্র রাজও ছদ্মনামে লেখে। তার সেই ছদ্মনাম হলো অভিমন্যু।


গণমাধ্যমের কাছে সে জানায়, ‘রামায়ণের ৫১টি চরিত্র বিশ্লেষণ করে আমি বই লিখেছি। প্রতিটি বইয়ে রয়েছে ২৫ থেকে ১০০টি করে পাতা। আমি এরই মধ্যে লন্ডনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ রেকর্ডস থেকে ডক্টরেট করার অফারও পেয়েছি।’

কিশোর ওই লেখকের মা উত্তরপ্রদেশের সুলতানপুর নামক স্থানে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। তিনি জানান, ছোটবেলা থেকেই ছেলের লেখার প্রতি আসক্তি ছিল প্রবল। মা হিসেবে তিনি ছেলের সেই আসক্তিকে আরও উৎসাহিত করেছেন মাত্র।

মৃগেন্দ্রর বাবা একজন সরকারি চাকরিজীবী। উত্তরপ্রদেশের একটি সরকারি চিনিকলে কাজ করেন। ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে বই লিখে একজন বড় লেখক হিসাবেই জীবনে প্রতিষ্ঠা পেতে চায় কিশোর লেখক অভিমন্যু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status