|
একটি রেইনট্রি গাছের দাম ৬ লাখ ৯০ হাজার টাকা
নতুন সময় প্রতিবেদক
|
|
একটি রেইনট্রি গাছের দাম ৬ লাখ ৯০ হাজার টাকা জেলা প্রশাসনের গঠিত ৩ সদস্যের একটি তদন্ত টিম গত বৃহস্পতিবার লেবুখালী ফেরীঘাট সেতু এলাকা পরিদর্শণ করে অধিগৃহীত জমির মালিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের কাছ থেকে এ বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো: জিয়াউর রহমানের নেতৃত্বে পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো: আমিনুল ইসলাম ও দুমকির সহকারী কমিশনার (ভূমি) মো: আল-ইমরান সরেজমিন সেতু এলাকার সর্বস্তরের লোকজনের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন। ৬ লাখ ৯০ হাজার টাকার রেন্ট্রি গাছের মূল্য এসেছে ১ লাখ ষাট হাজার টাকা। দুমকি উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও তদন্ত কমিটির অন্যতম সদস্য মো: আল-ইমরান বলেছেন, সেতুর উভয় দিকে ১শ’ফুট বিস্তৃত জমি অধিগ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, লেবুখালী ফেরীঘাটের পায়রা সেতু প্রকল্প এলাকার বাসিন্দা তুহিন ফরাজী, শাহজাহান ফরাজী, হানিফ হাওলাদার, সহিদ ফরাজী সম্প্রতি পায়রা সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণে অনিয়মের বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তারা বলেছেন, পটুয়াখালী এলএ শাখার কতিপয় কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে মোটা অংকের ঘুষ লেনদেনে নির্দিষ্ট মাপের বাইরের জমি বে-আইনী প্রক্রিয়ায় অধিগ্রহণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তা ছাড়া ভিটিবাড়ি, বসত:ঘর ও গাছপালার বাস্তব মূল্যের ৭/৮গুণ উচ্চমূল্য দেখিয়ে সরকারী তহবিলের কোটি কোটি টাকা লোপাট করা হচ্ছে করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
