ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বৃষ্টিতে আটকে গেল প্রথম সেমিফাইনাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 7:39 PM

বৃষ্টিতে আটকে গেল প্রথম সেমিফাইনাল!

বৃষ্টিতে আটকে গেল প্রথম সেমিফাইনাল!

দীর্ঘ গ্রুপপর্ব শেষে নক-আউট পর্বে এসে পড়েছে বিশ্বকাপের দ্বাদশ আসর। রাউন্ড রবিন  লিগ পদ্ধতিতে প্রত্যেক দলই অন্যদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে, সেখানে ভারত-কিউইরা এই প্রথম সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টি বাধাতে আটকে গেল ম্যাচ।




এ রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান ।

ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে ওপেনিংয়ে নেমে দুই ওভার ৪ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয় মার্টিন গাপটিল ও হেনরি নিকোলাস। এর পরের ওভারেও আসে বিপত্তি। বুমরাহর স্পেলে কোহলির হাতে ক্যাচ তুলে মাত্র এক রানেই ফেরেন গাপটিল। গাপটিলের উইকেট হারিয়ে ধুকছিল কিউইরা। তখন দলের হয়ে হাল ধরেন কেন উইলিয়ামসন ও হ্যানরি নিকোলাস। তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছিল দল।

কিন্তু রবীন্দ্র যাদেজা বেশিক্ষন থিতু হতে দিলেন না এই জুটিকে। নিকোলাসকে সরাসরি বোল্ড করে ভাঙ্গেন ৬০ রানের এই জুটিকে। ৫১ বলে ২৮ রানের ইনিংস খেলেন হ্যানরি নিকোলাস।

উইলিয়ামসন তুলে নিয়েছেন ওয়ানডেতে তার ব্যক্তিগত ৩৯ তম আন্তর্জাতিক ফিফটি। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে এটি প্রথম ব্যক্তিগত অর্ধশতক। উইলিয়ামসনে আশার আলো দেখছিল কিউইরা। কিন্তু আজ দিনটা হয়তো ভারতের। চাহালের বলে জাদেজার হাতে ক্যাচ তুলে দেন কিউই অধিনায়ক। ফেরার আগে ৯৫ বলে ৬৭ রানের এক ইনিংস উপহার দেন দলকে।

ভারতীয় পেসার সামনে অসহায় কিউই ব্যাটসম্যানরা। হার্দিক পাণ্ডের কাছে অসহায় আত্মসমপর্ন করল জেমস নিশাম(১২)। দীনেশ কার্তিকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন এই ব্যাটসম্যান।

দাড়াতে পাড়লেন না কলিন ডি গ্র্যান্ডহোম ও। ১৬ রানে ভুবেনেশ্বরের বলে ধোনির কাছে কট হয়ে প্যাভিলিয়নের ফিরলেন এই ব্যাটসম্যান।
এরপরই দেখা দিল বিশ্বকাপের বিড়ম্বনা সর্বনাশা বৃষ্টি। ৪৬.১ বলেই উঠতে হয় মাঠ থেকে। কিউইদের হয়ে মাঠে আছেন রস টেলর ৬৭* টম লাথাম ৩*। ২১১ রানে আটকে গেছে কিউইদের ম্যাচ।

টিকে থাকার লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশে ঢুকেছেন পেসার লোকি ফার্গুসন। বাদ পড়েছেন আরেক পেসার টিম সাউদি।

টিকে থাকার লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারত-নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশে ঢুকেছেন পেসার লোকি ফার্গুসন। বাদ পড়েছেন আরেক পেসার টিম সাউদি।

ভারতের হয়ে খেলছেন রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাকে জায়গা দিতে বেঞ্চে বসে থাকতে হচ্ছে আরেক রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status