ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 7:11 PM

পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

চট্টগ্রামে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে পার্বত্য রাঙামাটি থেকে আসা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।




মঙ্গলবার (৯ জুলাই) ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জন হলেন- শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।

এ বিষয়ে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া জানান, ধর্ষণের শিকার ওই তরুণীকে চাকরি দেয়ার কথা বলে রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এরপর তাকে একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। তখন ওই তরুণী বাড়ির মালিকের সাহায্য চান। পরবর্তীতে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানালে, অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় ওই তরুণীকেও উদ্ধার করে পুলিশ।

তরুণী অভিযোগ করেছেন, আসামিরা তাকে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status