|
ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় ঢাবি শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
|
|
ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় ঢাবি শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানবন্ধনের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে এ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। এতে শতাধিক সাধারণ শিক্ষার্থীর সঙ্গে সচেতন নাগরিকরাও অংশ নেন। মানববন্ধনে ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সপাদক বিএম লিপি আক্তার বলেন, অন্যান্য অপরাধের প্রকাশ্যে বিচার হলেও ধর্ষকদের বিচার হয় না। একটা খুনের চেয়ে ধর্ষণকে কোনো অংশে ছোট মনে করি না। আমরা ধর্ষকদের প্রকাশে মৃ*ত্যুদণ্ড চাই। তাদের প্রকাশ্য শাস্তি চাই। যদি এর শাস্তি মৃত্যুদণ্ড হয় তাহলে স্বাভাবিকভাবে ধর্ষকরা ভয় পাবে। পরিবেশ বিজ্ঞানী কানিজ আকলিমা সুলতানা বলেন, একটা ধর্ষণ হলে পুরো পারিবারিক কাঠামো ভেঙে যায়। এই পরিবারটা আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারে না। ধর্ষণ, নির্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে। যেকোনো মহামারি সরকার চাইলে রুখতে পারে। প্রশাসন যদি তাদের এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার সাথে সংযুক্ত থেকে খোঁজ-খবর নেয় তাহলে এই ধ*র্ষণ রোধ হবে। তাই আমরা চাই ধর্ষকদের শাস্তি হোক মৃত্যুদণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীবৃন্দ’র ব্যানারে লেখা ছিল, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যদণ্ড চাই’,পরবর্তী ধর্ষিতা আমি হবার আগে, আমার সুরক্ষা রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে’। পোস্টারে লেখা ছিল, ‘শিশুকামীদের ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই’,‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে দড়িতে ঝুঁলাতে হবে’, ‘বিকৃত মানুষরুপী জানোয়ারমুক্ত সমাজ দাবি নয়, অধিকার’, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি’ ইত্যাদি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
