|
বিপাকে তরুণী
প্রেমিকের ওপর রেগে ওয়েটারকে সোয়া ৪ লাখ টাকা টিপস!
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেমিকের ওপর রেগে ওয়েটারকে সোয়া ৪ লাখ টাকা টিপস! জানা গেছে, গত বৃহস্পতিবার প্রেমিকের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন সেরিনা। খাওয়া শেষে প্রেমিকের ক্রেডিট কার্ড থেকে বিল দেন ঐ তরুণী। পরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রেমিক টাকার হিসাবে গড়মিল দেখে ক্রেডিট কার্ড কোম্পানিকে অভিযোগ করে জানতে পারেন, ওয়েটারকে ৫৫.৩৭ ডলারের বিলের সাথে ৫ হাজার ডলারের টিপস দেওয়া হয়েছে। এতে প্রেমিক সঙ্গে সঙ্গেই দারস্থ হয় ঐ রেস্টুরেন্টের। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, তাদের হাতে আর কিছু নেই। টিপস বাবদ দেওয়া টাকা ওয়েটারকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে তা ফেরত দেওয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়। এতে বাধ্য হয়ে পুলিশের সহায়তা নেন ঐ প্রেমিক। প্রেমিকাকে অভিযুক্ত করায় পুলিশ উপায়ন্তর না দেখে তাকে গ্রেফতার করে। সেরিনা পুলিশের কাছে দোষ স্বীকার করেন। প্রেমিকের উপর প্রতিশোধ নিতেই তিনি এমন কাজ করেছেন বলে তিনি জানান। এর নেপথ্য কারণ হিসেবে সেরিনা বলেন, তিনি নিউ ইয়র্কের বাড়িতে যাবেন, তাকে বিমানের টিকিট কেটে দিতে হবে। কিন্তু রাজি হননি তার প্রেমিক। পরে ক্লিয়ার স্কাই নামের ঐ রেস্টুরেন্টে এ নিয়ে দুজনের মতান্তর থেকে কথা কাটাকাটি তারপর তা রীতিমতো ঝগড়ায় পরিণত হয়। এর মধ্যে ওয়েটার বিল নিয়ে আসেন। বিল হয়েছিল ৫৫.৩৭ ডলার, পরে প্রেমিকের উপর রাগ ঝাড়তে এ কাণ্ড ঘটান সেরিনা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
