ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হলেন বাংলাদেশী আনিশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 5:14 PM

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হলেন বাংলাদেশী আনিশা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হলেন বাংলাদেশী আনিশা

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোলার মেয়ে আনিশা ফারুক। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে ঘোষিত নির্বাচনী ফলাফলে আনিশাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঘোষণা করা হয়।






ব্রিটেনে আনিশাই প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী, যিনি ১৫২৯ ভোট পেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।এদিন তিন দফায় অনুষ্ঠিত ছাত্রদের প্রতিনিধিত্বশীল এই সংগঠনের চূড়ান্ত পর্বে বিজয়ী হন আনিশা ফারুক। নির্বাচনে মোট ৪ হাজার ৭শ’ ৯২ জন ভোটার ভোট প্রদান করেছেন।আনিশা এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার পার্টির কো চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আনিশার বাবা মেজর ফারুক আহামেদ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি ভোলার চর ফ্যাশন উপজেলায়। মেয়ের এই সাফল্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।মেজর (অব.) ফারুক জানান, আনিশা খুবই প্রচারবিমুখ। স্কুল ও কলেজ পর্যায়ে রেকর্ড পরিমাণ ‘এ’ স্টার পাবার পরও তাকে কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ানো যায়নি।এ সময় ফারুক আহামেদ মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। মেজর ফারুক আহামেদ ও রেহানা চৌধুরীর এক ছেলে ও এক মেয়ের মধ্যে প্রথম সন্তান আনিশা ফারুক। আরেক সন্তান জবরান ফারুক বর্তমানে এ-লেভেলে পড়ছে।

অক্সফোর্ড ছাত্র সংসদ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নীতি নির্ধারণ ও দাবি-দাওয়া নিয়েই কাজ করে না। পাশাপাশি জাতীয় শিক্ষা কারিকুলামের উচ্চশিক্ষায় সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রেও দেনদরবার করে থাকে।আনিশা ফারুক শুধু বাংলাদেশ নয়, এশিয়ান বংশোদ্ভূত দ্বিতীয় শিক্ষার্থী যিনি এই গৌরব অর্জন করলেন। এর আগে ১৯৯৩ সালে প্রথম জাতিগত সংখ্যালঘু হিসাবে আকাশ মহারাজা সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৯৪ সালে ছাত্র ইউনিয়নের ক্ষমতা খর্ব করার বিলের বিরুদ্ধে প্রচারভিযান চালিয়ে সফল হয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status