ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পল্লীনিবাসে নিজ সমাধির ওসিয়ত করেছিলেন এরশাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 1:43 PM

পল্লীনিবাসে নিজ সমাধির ওসিয়ত করেছিলেন এরশাদ

পল্লীনিবাসে নিজ সমাধির ওসিয়ত করেছিলেন এরশাদ

রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, মৃত্যু একটি প্রকৃতির নির্ধারিত নিয়ম। যা কখনো খণ্ডানো যায় না। চিকিৎসাধীন অবস্থায় আমাদের রাজনৈতিক পিতা হুসেইন মুহম্মদ এরশাদ স্যার যদি পৃথিবী থেকে চির বিদায় নেন, তাহলে তার সমাধি কোথায় হবে তা নিয়ে ব্যপক আলোচনা চলছে। এক্ষেত্রে আমাদের একমাত্র দাবি স্যারের ওসিয়তকৃত স্থান পল্লীনিবাসে সমাধি করতে হবে।





সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির রংপুর বিভাগ, জেলা ও মহানগরসহ সহযোগী অঙ্গসংগঠন এবং রংপুরবাসীর পক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোস্তাফিজার রহমান বলেন, এরশাদ স্যার অসুস্থ শরীর নিয়ে সবশেষ এ বছরের মার্চে রংপুরে এসেছিলেন। তিনি নিজেই বলেছিলেন আমার শরীর ভালো নেই। আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। তোমরা আমার ডিজাইনে পল্লীনিবাসে আমার সমাধি কমপ্লেক্স করবা। আমি মৃত্যুর পরও তোমাদের মাঝে থাকতে চাই।

তিনি আরও বলেন, স্যার অসুস্থ থাকার কারণে ওই ডিজাইন সম্পর্কে জনসম্মুখে বলতে পারেননি। সে কারণে আজ তার সমাধি কোথায় হবে, তা আলোচনা চলছে। আমরা রংপুরবাসী তার সমাধিকে আঁকড়ে ধরেই তার জীবন-দর্শন বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, রংপুর মহানগর জাপার যুগ্ম সাধাণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহম্মেদ, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আশরাফুল ইসলাম জবা, যুগ্ম আহ্বায়ক আল-আমিন সুমন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status