ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ঢাকা মহানগর দক্ষিণ
ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপ সম্পাদক হলেন শরীয়তপুরের রিয়াদ
এস এম জীবন রায়হান, শরীয়তপুর
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 11:33 AM

ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপ সম্পাদক হলেন শরীয়তপুরের রিয়াদ

ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপ সম্পাদক হলেন শরীয়তপুরের রিয়াদ

সদ্যঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে কর্মসংস্থান বিষয়ক উপ সম্পাদক পদ পেয়েছেন পরিশ্রমী ছাত্রনেতা শেখ রিয়াদ মাহমুদ। এর আগের কমিটিতে সহ-সম্পাদক ছিলেন তিনি।

গত শুক্রবার ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সুপারিশে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।






শরীয়তপুর জেলার কৃতি সন্তান এই নেতা কৈশোরেই ছাত্রলীগের সাথে জড়িয়ে যান। পরে দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে এই পদে অধিষ্ঠিত হলেন তিনি। আওয়ামী পরিবারে বেড়ে উঠা এই নেতা ছাত্রলীগের একজন কর্মী থেকে মহানগর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপ সম্পাদক হয়েছেন।

এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি জানান, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমার বড় ভাই শেখ রাশেদ আহম্মেদ ছাত্র রাজনীতির সাথে জড়িত, আমার বড় ভাই রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামভদ্রপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন, সেই থেকে ধীরে ধীরে রাজনীতির সাথে জড়িত, আমি পদ পেয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি, দেশের জন্য ও দেশের মানুষের জন্য কি করতে পেরেছি সেটাই বড় কথা।

আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ। পদ পদবী দায়িত্ব মাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই। ঢাকা মহানগর ছাত্রলীগের আওতাভুক্ত সকল সাধারণ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ে কাজ করতে চাই। সমাজের অধিকার বঞ্চিত, শোষিত মানুষ জনের পাশে দাঁড়াতে চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status