ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বলিউড ছেড়ে বিগ বস-এ ‘দঙ্গল’ কন্যা জায়রা
বিনোদন ডেস্ক
প্রকাশ: Monday, 8 July, 2019, 3:29 PM

বলিউড ছেড়ে বিগ বস-এ ‘দঙ্গল’ কন্যা জায়রা

বলিউড ছেড়ে বিগ বস-এ ‘দঙ্গল’ কন্যা জায়রা

অভিনয় ছাড়লেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। ধর্মীয় কারণে বলিউড ছাড়ার কথা ঘোষণা দিয়ে আলোচনায় আছেন তিনি। এবার আলোচনা আরও তীব্র হলো অন্য একটি কারণে।

নতুন খবর হলো ভাইজান সালমন খান সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস-এ অংশ নিচ্ছেন জায়রা। মূলত বিগ বস কর্তৃপক্ষ বিতর্কিত চরিত্রদের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। জায়রাকে অনুষ্ঠানে অংশ নিতে তারা আহ্বান জানান। অনুষ্ঠানে যেতে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন জায়রা।






কয়েক দিন আগে ১৮ বছরের জায়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘সিনেমা তাকে অজ্ঞানতার পথে নিয়ে যাচ্ছিল, ইমানের পথ থেকে সরিয়ে নিচ্ছিল। তাই বলিউড ছাড়ছেন তিনি। এ নিয়ে বলিউডে রীতিমতো হইচই পড়ে যায়। অনেকেই মনে করেন তার আইডি হ্যাকড। তবে পরবর্তীতে আবারও বিষয়টি নিয়ে কথা বলেন জায়রা।

জানা যায়, জায়রা বিগ বস-এ যোগ দিলে তার মুখে ধর্মীয় কারণে বলিউড ছাড়ার কথা শুনতে দর্শকদের আগ্রহ জমবে বলে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আর যেটা গুরুত্বপূর্ণ হলো, জায়রা ধর্মীয় কারণে ছবি করবেন না জানালেও বিগ বস-এ যোগ দিতে নাকি খুব আগ্রহ দেখিয়েছেন।

সম্প্রতি দ্য স্কাই ইজ পিংক ছবির শুটিং শেষ করেছেন জায়রা। এই মুহূর্তে হাতে আর কোনও কাজ নেই বলে জানা যায়। তাছাড়া আর কাজ করবেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে নিজের বলিউড ছাড়ার কারণ আরও বিশদভাবে বিগ বস অনুষ্ঠানে জানাবেন বলে যাচ্ছেন এমনই মনে করছেন সমালোচকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status