|
ভেঙে চৌচির আইয়ুব বাচ্চুর এলআরবি
নতুন সময় প্রতিবেদক
|
|
ভেঙে চৌচির আইয়ুব বাচ্চুর এলআরবি এলআরবি ব্যান্ডে বালামের অন্তর্ভুক্তির পর ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’র ঘটনা চলার মধ্যেই পরিবারের পক্ষ থেকে এ বছর ১৭ এপ্রিল ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব জানান, এলআরবি অথবা ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’র সদস্যরা চাইলে এলআরবি নামে গান করতে পারেন। এ নিয়ে তাঁদের কোনো বাধা নেই। এরপর এলআরবি সদস্যরা বালামকে নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু কিছুদিন ধরে দৃশ্যপট বদলাতে থাকে। ব্যান্ডের সদস্যদের একে অপরের মধ্যে অনাস্থা তৈরি হতে থাকে। এলআরবি ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, ‘আমি আর এলআরবির সঙ্গে নেই। যারা আছেন তাদের জন্য শুভকামনা। কখনো এলআরবি নিয়ে আবার গানের দল করার চিন্তাভাবনা আছে? শামীম বলেন, ‘সে রকম কোনো চিন্তাভাবনা নেই। মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এলআরবি আসলে কার? আমি তো বলব, বস (আইয়ুব বাচ্চু) নেই, এলআরবিও নেই।’ এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বালাম আর এলআরবি কিংবা ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ কোনোটির সঙ্গে নেই। তিনি তাঁর মতো করে আবার গানের জগতে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে স্টেজ শোও শুরু করেছেন। এলআরবি সদস্যরা সম্প্রতি নাম বদলে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ গঠন করেন। রোমেল বলেন, ‘আমরা এলআরবি নিয়ে এগিয়ে যেতে চাই। একটা কথাই আবার বলব, প্রতিষ্ঠাতা সদস্য আইয়ুব বাচ্চু ভাইয়ের পরই আছেন স্বপন ভাই। আমরা একসঙ্গে আছি। যত দিন বেঁচে থাকি, মঞ্চে বাচ্চু ভাইয়ের রুপালি গিটার ও মাইক্রোফোন স্ট্যান্ড সব সময় থাকবে। আমরা ভাবব, তিনি আমাদের সঙ্গেই আছেন। এলআরবি ব্যান্ডে বর্তমান লাইনআপ কী? ড্রামার রোমেল বলেন, ‘স্বপন ভাই ছাড়াও অতিথি হিসেবে বেহালায় সুনীল চন্দ্র দাস থাকবেন। এ ছাড়া অতিথি ভোকাল নিয়ে আমরা মঞ্চে গান গাইব। সেভাবেই সবকিছু সাজানো হচ্ছে। বসকে (আইয়ুব বাচ্চু) সঙ্গী করে এলআরবি নিয়ে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
