|
‘খেয়ালি মন’-এ রোমান্সে মেতেছেন সেলিনা আফ্রি
নতুন সময় ডেস্ক
|
![]() ‘খেয়ালি মন’-এ রোমান্সে মেতেছেন সেলিনা আফ্রি গানটি প্রসঙ্গে শাহিন বলেন, নানা কারণে দীর্ঘদিন সঙ্গীত থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গানের সঙ্গেই থাকবো। ‘খেয়ালি মন’ দিয়ে সেই যাত্রাটা শুরু করলাম। বর্তমান সময়ের সব শ্রেনীর শ্রোতা-দর্শকদের কথা মাথায় রেখেই গান এবং ভিডিওটি নির্মাণ করেছি। প্রকাশের পর রেসপন্সও খুব ভালো পাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। গানের পরিবারেই বেড়ে ওঠেন শাহিন। বাবা গান করতেন , তাই গানের হাতেঘড়িটা বাবার কাছ থেকেই। এরপর ওস্তাদ সালেহ আহমেদ এবং একুশে পদক বিজয়ী ওস্তাদ রাম কানাই দাসের কাছ থেকে গানের তালিম নেন। গানের টানেই সেই সুদূর সিলেট থেকে আসেন ঢাকায়। ২০০৫ সালে প্রয়াত লিয়ন দাস এবং বাপ্পা মজুমদারের সঙ্গে মিক্সড অ্যালবাম ‘ভালোবাসার দিন, কাছে আসার দিন’ এর মাধ্যমে অডিও জগতে প্রবেশ করেন শিল্পী শাহিন আহমেদ। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘ধূসর বিকেল’। এরপর দীর্ঘ বিরতি। ৮ বছর পর নিজের নতুন গান নিয়ে হাজির হলেন এই শিল্পী। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘খেয়ালি মন’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। এদিকে, বেসরকারি টেলিভিশনে প্রচার হচ্ছে এয়ারটেলের একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন মডেল আফ্রি। প্রচারের পর থেকেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
