ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সারাদিন ব্রেকআপের গুঞ্জন, রাতে ‘অন্তরঙ্গ’ টাইগার-দিশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 12:17 PM

সারাদিন ব্রেকআপের গুঞ্জন, রাতে ‘অন্তরঙ্গ’ টাইগার-দিশা

সারাদিন ব্রেকআপের গুঞ্জন, রাতে ‘অন্তরঙ্গ’ টাইগার-দিশা

বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবং টাইগার শ্রফ এর ব্রেকআপের খবর নিয়ে চর্চা চলছে বলিউডে। তবে এমন খবরের মাঝে নতুন আরেকটি খবর এখন টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।





সারাদিন বিচ্ছেদের খবর নিয়ে যখন সমালোচনা চলছে ঠিক তখনই রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরা থেকে টাইগার এবং দিশাকে ডিনার ডেট সেরে অনেকটা অন্তরঙ্গ হয়েই বের হতে দেখা যায়। আর এমন ঘটনা চোখে পড়া মাত্রই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এ যুগল।

বৃহস্পতিবার রাতের টাইগার-দিশার ডিনার ডেটের কিছু ছবি ও ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে টাইগার পরেছেন জলপাই রঙের টি-শার্ট ও কালো জিন্স আর দিশা পরেছেন সাদা-নীল ফুলেল প্রিন্টেড পোশাক।

বলিউডের অন্যতম আদুরে যুগল টাইগার শ্রফ ও দিশা পাটানি। যদিও হালের দুই তারকা কখনো আনুষ্ঠানিকভাবে প্রেমের ঘোষণা দেননি, তবে বি-টাউনের অনুরাগীমাত্রই জানেন তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। প্রায়ই তারা একসঙ্গে অন্তরঙ্গ সময় কাটান। লাঞ্চ বা ডিনার ডেটে হামেশাই ক্যামেরাবন্দি হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status