ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সুন্দরী পরীর লালসা থেকে বাদ পড়েনি যুবক, চাকরিজীবী, রাজনীতিবিদরাও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 11:54 AM
সর্বশেষ আপডেট: Sunday, 30 June, 2019, 11:55 AM

সুন্দরী পরীর লালসা থেকে বাদ পড়েনি যুবক, চাকরিজীবী, রাজনীতিবিদরাও

সুন্দরী পরীর লালসা থেকে বাদ পড়েনি যুবক, চাকরিজীবী, রাজনীতিবিদরাও

শুধু নামেই নয়, সুন্দর চেহারার অধিকারীও পরি বেগম (২৮)। আর এই সুন্দর মুখের চাহনী দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কখনো পুরুষ, কখনো গ্রামের অবলা দরিদ্র অসহায় নারী ও কিশোরীদের ফাঁদে ফেলে নিজের ইচ্ছা মাফিক অর্থ আদায় করাই হলো এই পরীর কাজ।

আর উঠতি বয়সের যুবক, চাকরিজীবী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ অনেকের সাথে ফেসবুকে চ্যাটিং বা মোবাইল ফোনে কথা বলে ট্রাপে ফেলেও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।






এছাড়া ফোনে কথা বলে রুমমেট করার ফাঁদে ফেলে শিকার ধরতো ওই সুন্দরী পরী। তার মন ভোলানো কথায় বহু মানুষ পা দিতেন ভয়াবহ ফাঁদে। কিন্তু এ ফাঁদ যে কত ভয়ংকর তা যখন টের পেতো তখন কিছুই করার আর থাকতো না। তার ওইসব অপকর্মকে শেল্টার দেওয়ার জন্য রয়েছে রামগঞ্জে অঘোষিত একটি সিন্ডিকেট । যার ফলশ্রুতি ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

বেশ কয়েক মাস থেকে বিভিন্ন এলাকা থেকে ওই পরী বেগমের নানান প্রতারণার খবর এখন টক অব দ্যা রামগঞ্জে পরিনত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পরী রামগঞ্জ পৌরসভার নন্দনপুর গ্রামের ইম্মত আলী ভূঁইয়া বাড়ির আলমগীর হোসেনের স্ত্রী। স্বামী রাজমিস্ত্রি আলমগীর বেশ কয়েকবার স্ত্রীর বেপরোয়া অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করেও দফায় দফায় হেনস্তা হয়েছেন।

পরী বেগম সম্প্রতি রামগঞ্জ পৌরসভার সাতারপাড়া গ্রামের মিয়া বাড়ির জেসমিন আক্তার কাছ থেকে ৩ হাজার, সুফিয়া বেগমের কাছ থেকে ৮ হাজার, একই গ্রামের মিয়ার বাড়ির সোহাগী বেগমের কাছ থেকে ১০ হাজার, নাসরিন আক্তারের কাছ থেকে ৩০ হাজার, সুমা আক্তার ৭হাজার, আকলিমা আক্তার ৭ হাজার, বাচ্চু মিয়ার কাছ থেকে ৬ হাজার টাকা সহ অসংখ্য নারী-পুরুষের কাছ থেকে বয়ষ্ক ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা,মাতৃত্বভাতা ও নতুন ঘর করে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ।

এ বিষয়ে পরী জানান, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। আমাকে নিয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো কিছু সমাধান হয়েছে। বাকিগুলো সমাধানের প্রক্রিয়াধীন রয়েছে। তাই এগুলো নিয়ে লেখালেখির কোন দরকার নেই।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি জানান, পরী বেগম নামের কোন মহিলাকে আমরা চিনি না যদি আমাদের অফিসের নাম বিক্রি করে কোন অনৈতিক কর্মকান্ড করে থাকে তাহলে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, আমি এখানে নতুন এসেছি। তবে পরী বেগমের প্রতারণার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে কেউ অভিযোগ করলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status