ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
টাইগারদের শুভকামনা জানিয়ে পাঁচ হাজার চিঠি দেশ থেকে পাঠিয়েছে সমর্থকরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 11:58 AM

টাইগারদের শুভকামনা জানিয়ে পাঁচ হাজার চিঠি দেশ থেকে পাঠিয়েছে সমর্থকরা

টাইগারদের শুভকামনা জানিয়ে পাঁচ হাজার চিঠি দেশ থেকে পাঠিয়েছে সমর্থকরা

চলমান বিশ্বকাপ হচ্ছে ইংল্যান্ডে যেখানে বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য পাঁচ ঘণ্টা। প্রতিদিন একটি করে ম্যাচ হলে সেটি শুরু হয় স্থানীয় সময় সাড়ে দশটায় আর বাংলাদেশ সময় হয় সাড়ে তিনটায়। দু’টি করে হলে সেটি শুরু হয় স্থানীয় সময় দেড়টায় আর বাংলাদেশ সময় সাড়ে ছয়টায়। প্রথমটি শেষ হতে বেজে যায় সাড়ে ১১টা আর দ্বিতীয়টি প্রায় আড়াইটা। সময়ের হেরফেরে বোঝা যায় দুই দেশের দুরত্বটাও। তবে ভালোবাসা যখন বাঁধনহারা হয়, তখন এসব দুরত্ব বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।





এমনিতে বাংলাদেশ দল ইংল্যান্ডের মাটিতে যখন খেলছে তখন গ্যালারি সয়লাব লাল সবুজের পতাকাতে। ইংল্যান্ড প্রবাসীরা তো বটেই, দেশ থেকেও অনেকেই গেছেন টাইগারদের সমর্থন যোগাতে। যারা ইংল্যান্ডে যেতে পারেননি তাদের পক্ষে টাইগারদের কাছে ভালোবাসা পৌছানোর গুরুদায়িত্ব নিয়েছিলেন ক্রিকেট ভক্ত রাবেত খান।

সাত সমুদ্র তেরো নদী পার করে বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগারদের শুভকামনা জানানোর এক অভিনব উদ্যোগ নেন রাবেত খান। সমর্থকদের হাতে লেখা চিঠি (টাইগারদের শুভকামনা জানিয়ে) ইংল্যান্ডে পৌঁছানোর উদ্যোগ নেন তিনি। বিভিন্ন স্কুল, অফিস, বন্ধু বান্ধবের কাছ থেকে প্রায় ৫০০০ হাতে লেখা শুভকামনা জানানো চিঠি যোগাড় করে ডিএইচএলে করে ইংল্যান্ডে পাঠান তিনি। বক্সের ওজন হয় প্রায় ২০ কেজি।

চিঠিগুলো ইংল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দলের নিকট পৌঁছে দেবার কাজটি করেন বিশিষ্ট ক্রিকেট সংগঠক ও কোচ শহিদুল আলম রতন। লন্ডন থেকে ৪১০ কিলোমিটার রাউন্ড ট্রিপে যেয়ে দলের নিকট চিঠিগুলো পৌঁছে দেন তিনি।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বিসিবি পরিচালক আকরাম খান কিছু চিঠি পড়ে দেখেন।

৫০০০ চিঠির মধ্যে উল্লেখযোগ্য কিছু চিঠি ড্রেসিংরুমে লাগিয়ে রাখা হবে। দলের মিটিংয়ে পড়ে শোনানো হবে বেশ কিছু চিঠি। টাইগাররা এই ভালোবাসা পেয়ে আরো ভালো পারফরম্যান্স করার প্রেরণা পাবেন এটাই সকল ভক্ত-সমর্থকের চাওয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status